• সারাদেশ

    সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু

      জেলা প্রতিনিধি 8 September 2025 , 4:31:33 প্রিন্ট সংস্করণ

    -সিরাজগঞ্জ জেলা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরাজগঞ্জে র‍্যাব সদস্যদের দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায়, পানিতে ডুবে মারা গেছেন শাওন রেজা (২৪) নামের এক যুবক। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা র‍্যাবের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং এক র‍্যাব সদস্যকে ধরে থানায় সোপর্দ করে, অন্য তিনজন পালিয়ে যায়। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

    অপরদিকে, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে শাওনের বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। ঘরে চলছে স্ত্রী ও মায়ের আহাজারি। তখনো লাশ বাড়িতে পৌঁছায়নি, সবাই নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিলেন। নিহত শাওন রেজা ওই গ্রামের নুরুল হক ও শিরিন খাতুন দম্পতির ছেলে। জানা গেছে, তার দেড় বছর বয়সী একটি শিশু রয়েছে।

    বিজ্ঞাপন

    স্থানীয় পুলিশ, র‍্যাব-১২ এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে ৪ জন র‍্যাব সদস্য সাদা পোশাকে গ্রামে প্রবেশ করেন। তাদের লক্ষ্য ছিল মাদক উদ্ধার অভিযান। সেখানে গিয়ে তারা নাজমুল হাসান (২৪) নামের এক তরুণকে ধরে মারধর করতে থাকেন। এ দৃশ্য দেখে ভয় পেয়ে পাশের দোকানে বসে থাকা শাওন রেজা ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। তিনি পানিতে ভেসে হাত নেড়ে চিৎকার করছিলেন।

    শাওনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘ছেলে চিৎকার করে ‘বাঁচাও, বাঁচাও বলছিল’। ‘আমি নদীতে নামতে চাইলে র‍্যাব সদস্য আমাকে আটকে দেন। পরে জোর করেই আমি নদীতে নামি। অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় ছেলেকে উদ্ধার করি। তখনই গ্রামের লোকজনকে বলি, এই লোকগুলোই আমার ছেলেকে হত্যা করেছে। আমাকে নদীতে নামতে না দেয়ায় ছেলেকে বাঁচানো যায়নি’।

    ওই যুবককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন জানান, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আনা হয় শাওনকে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে’। শাওনের মৃত্যুর পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির