• আন্তর্জাতিক

    নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

      প্রতিনিধি 5 November 2025 , 9:12:34 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। এরপরই গণনা শুরু হয়।

    নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি জয়ী হতে যাচ্ছেন বলে এক পূর্বাভাসে জানিয়েছে স্বতন্ত্র তথ্যসংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ।

    এরই মধ্যে সেখানে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর পরপরই শুরু হয়েছে গণনা। অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।

    প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থানে ফলাফল ঘোষণার অপেক্ষায় জড়ো হয়েছেন।

    বিজ্ঞাপন

    ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তার নির্বাচনী রাতের অনুষ্ঠান আয়োজন করেছেন ব্রুকলিন প্যারামাউন্টে, যা ডাউনটাউন ব্রুকলিনের ঐতিহাসিক কনসার্ট ভেন্যু।

    নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি। একই সঙ্গে পুরোনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বারপ্রান্তে।

    ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে মুখিয়ে আছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩