• সর্বশেষ সংবাদ স্ক্রল

    হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

      প্রতিনিধি 4 November 2025 , 5:29:33 প্রিন্ট সংস্করণ

    দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
    দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন যাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

    মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন ও অন্তত ২৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী বলেন- আহদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির