• চাকরি

    প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

      প্রতিনিধি 3 November 2025 , 4:10:03 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নানা সংগঠনগুলোর সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

    মন্ত্রণালয় জানিয়েছে, এই দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে।

    সংশোধিত সংস্করণটি গত আগস্টে প্রকাশিত মূল বিধিমালার পরিবর্তনসহ জারি করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার জানান, “আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে দুটি পদই রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    সংগীত ও শরীরচর্চা সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই।

    পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের প্রভাব কি না-এ ধরনের প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”

    এছাড়া, বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, “আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য উল্লেখ ছিল।

    ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর ছিল। এখন এটি সংশোধন করে বলা হয়েছে, ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী’ আবেদন করতে পারবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন