• আন্তর্জাতিক

    বিমানবন্দরে বোমা হামলার হুমকি

      প্রতিনিধি 2 November 2025 , 1:23:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতে আবারও বিমানবন্দরে বোমা হামলার হুমকি!অচেনা মেইল থেকে হুমকি পেতেই আতঙ্ক ছড়াল হায়দরাবাদ বিমানবন্দরে। শনিবার ভোরে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে অবতরণ বাতিল করে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইন্ডিগোর বিমানটিকে।

    শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানবন্দরের অপারেশনস্ কন্ট্রোল সেন্টার (এপিওসি) এর কাছে একটি হুমকি ইমেল আসে। পাপিতা রাজন নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পাঠানো ঐ মেলে লেখা ছিল, ‘‘যে করে হোক হায়দরাবাদ বিমানবন্দরে ইন্ডিগো ৬৮-এর অবতরণ আটকান।

    বিজ্ঞাপন

    হায়দরাবাদ বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁরা ইমেল মারফত একটি বোমা হামলার হুমকিবার্তা পান। মেইল এ দুই জঙ্গি সংগঠন এলটিটিই এবং আইএস-এর নাম উল্লেখ করা ছিল। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, কিছুক্ষণের মধ্যে অবতরণ করতে চলা ইন্ডিগোর বিমানে এই দুই জঙ্গিগোষ্ঠীর সদস্যেরা রয়েছেন। বিমান অবতরণ করা মাত্রই বিস্ফোরণে উড়ে যেতে পারে সম্পূর্ণ বিমানবন্দর। এই মেইল পেয়েই জরূরী পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিগোর ওই বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয়। শেষ পর্যন্ত ওই বিমান মুম্বইয়ে নিরাপদে অবতরণ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন