• আন্তর্জাতিক

    চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০%

      প্রতিনিধি 30 October 2025 , 3:34:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুর্লভ খনিজে নতুন এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। ছয় বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছায় দেশ দুটি।

    এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

    এদিন বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    মূলত গত ছয় বছরে এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই সমঝোতা পথে হাঁটল দেশ দুটি।

    ট্রাম্প আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ