• সর্বশেষ সংবাদ স্ক্রল

    অতিরিক্ত-ফি প্রত্যাহারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

      প্রতিনিধি 29 October 2025 , 7:24:20 প্রিন্ট সংস্করণ

    গাজীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ‘শিক্ষা কোনো পণ নয়, এটি আমাদের অধিকার’-স্লোগানকে সামনে রেখে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

    বিজ্ঞাপন

    শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে ফর্ম ফিলাপসহ নানা খাতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা দরিদ্র দেশের সন্তান, শিক্ষা অর্জনের জন্য সংগ্রাম করছি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যে পরিণত করেছে’।

    প্রতিবাদে উপস্থিত শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত অতিরিক্ত ফি আদায় বন্ধ না করে, তবে পরবর্তীতে বৃহত্তর মানববন্ধন ও ফর্ম ফিলাপ বর্জন কর্মসূচি পালন করা হবে।

    মানববন্ধনের এক ছাত্র জানান, ‘আজকের কর্মসূচিটি ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তারা সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। আমরা কেউ বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু চাই ন্যায্যতা। শিক্ষা পেতে অতিরিক্ত টাকা নয়, আমাদের পরিশ্রমই হোক মূল মূল্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা