• অপরাধ

    খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণা !

      প্রতিনিধি 23 October 2025 , 7:23:13 প্রিন্ট সংস্করণ

    মোতাল্লেছ হোসেন ব্যাংকে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছিলেন
    মোতাল্লেছ হোসেন ব্যাংকে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছিলেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি চালানো এক কোটিপতি প্রতারকের ৫ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সিআইডি।

    সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত উক্ত অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন এবং একই সঙ্গে আসামীর বিদেশ গমনাগমনেও নিষেধাজ্ঞা আরোপ করেন।

    তদন্তে উঠে আসে, মোতাল্লেছ হোসেন নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে থাকা ‘এম এল ট্রেডিং’ নামক প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন।

    বিজ্ঞাপন

    সিআইডির তথ্য অনুযায়ী, মোতাল্লেছ হোসেন ব্যাংকে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছিলেন। এর মধ্যে ১৫ কোটি টাকা তিনি বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে সংগ্রহ করেন।

    উল্লেখ্য, মামলাটি গত ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)/৪(৪) ধারা অনুযায়ী পল্লবী থানায় দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেনসহ আরও ২–৩ জনকে আসামি করা হয়েছে এবং অন্যান্য প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।

    সিআইডি বলেছে, এই বাজেয়াপ্ত অর্থ রাষ্ট্রের অনুকূলে সংরক্ষণ করা হয়েছে এবং প্রতারণার চক্র ভেঙে ফেলার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা