• আইন-আদালত

    শেখ হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে কাল

      প্রতিনিধি 22 October 2025 , 5:29:26 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলো আজ বুধবার (২২ অক্টোবর)।

    মামলাটির অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজস্বাক্ষী হয়েছেন।

    যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায়ের দিন ধার্য হবে আগামীকাল।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে মনে করে প্রসিকিউশন।

    এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

    ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্কের সময় বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, তখন আন্দোলন বৈধ ছিলো। তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ।

    শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চান আইনজীবী আমির হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯