• জাতীয়

    নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে না

      প্রতিনিধি 22 October 2025 , 1:09:47 প্রিন্ট সংস্করণ

    প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
    প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভোটের দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার (২২ অক্টোবর) আগারগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে (ইটিআিই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না….আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে বলতে চাই। কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।

    সুষ্ঠু ভোটের দায়িত্ব পালনে সবাইকে ইসি পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি মাঠ পযায়ে কর্মকর্তাদের কাজের সমন্বয়ে ভালো ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

    সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতায় থাকব। এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোন আদেশ দিব না। অন্যায় কোন হুকুম দিব না।…আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন।

    অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক 1:44 PM কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত