• বিনোদন

    সকলকে চমকে দিয়ে ‘দঙ্গল’ কন্যা জায়রার বিবাহ

      প্রতিনিধি 18 October 2025 , 12:43:06 প্রিন্ট সংস্করণ

    জাইরা ওয়াসিম
    জাইরা ওয়াসিম
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জ়ায়রা ওয়াসীম। পর পর দু’টি হিট ছবিতে অভিনয় করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। কারণ হিসাবে বলেছিলেন, তিনি ধর্মে মন দিতে চান। অভিনয় ছাড়ার পাঁচ বছর পরে বিয়ে করলেন জ়ায়রা। সমাজমাধ্যমে সেই খবর নিজেই ভাগ করে নিলেন।

    বিজ্ঞাপন

    ২০১৬ সালে আমির খানের ব্লকবাস্টার ‘দঙ্গল’-এর মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন জাইরা ওয়াসিম। ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে একলাফে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। এরপর অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এ, যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শকদের কাছে।তবে খ্যাতির শীর্ষ মুহূর্তেই ২০১৯ সালে এক আবেগঘন পোস্টে জাইরা ঘোষণা দেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কাজের দ্বন্দ্ব হচ্ছে, তাই তিনি চলচ্চিত্রজগৎ থেকে সরে যাচ্ছেন।

    দীর্ঘ বিরতির পর জাইরা ওয়াসিম আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়ে। যদিও জাইরা তাঁর স্বামীর নাম প্রকাশ করেননি। অনেকে কমেন্টে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

    জাইরার শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পায় ২০১৯ সালে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন। এর কিছুদিন পরই তিনি ঘোষণা দেন অভিনয় ছাড়ার।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প