• জাতীয়

    শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

      প্রতিনিধি 15 October 2025 , 2:17:06 প্রিন্ট সংস্করণ

    শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
    শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়।

    এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

    এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা।

    বিজ্ঞাপন

    সেই অনুযায়ী শাহবাগের দিকে যাত্রা করেন। কিন্তু শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করেন তারা।

    ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গেলো রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনই নতুন নতুন আলটিমেটাম দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না তাদের।

    বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

    শিক্ষকদের অভিযোগ, কথা দিয়েও কথা রাখছে না সরকার। দাবি মেনে না নিয়ে শিক্ষকদের সঙ্গে টালবাহানা করছে।

    এদিকে, শিক্ষকদের এ কর্মসূচির কারণে সারা দেশের এমপিওভুক্ত বেশিরভাগ স্কুলে কর্মবিরতি চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের