• অপরাধ

    কয়রায় কোস্ট গার্ডের যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

      প্রতিনিধি 14 October 2025 , 10:12:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খুলনার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর একজন সহযোগীকে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলটি ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। তাই গত ১৩ অক্টোবর সোমবার সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে।

    বিজ্ঞাপন

    অভিযানের সময় ডাকাতদের ধাওয়া করে দলটি ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃত ব্যক্তি সাগর শেখ (নব মুসলিম), ওরফে জয় শীল (৪১), খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে জড়িত এবং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

    জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।









    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী