• বিনোদন

    অমিতাভের মতো কাউকে আগে দেখিনি: রেখা

      প্রতিনিধি 11 October 2025 , 5:08:52 প্রিন্ট সংস্করণ

    অমিতাভ বচ্চন ও রেখা
    অমিতাভ বচ্চন ও রেখা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের গসিপ ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘সিলসিলা’ ছবির শুটিংয়ের সময় তাদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও দু’জনেই কখনও প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি। তবে তাদের প্রেমের রহস্য আজও দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

    সিমি গারেওয়ালের অনুষ্ঠানে অভিনেত্রী রেখা একবার সাক্ষাৎকার দেন, যেখানে তিনি স্বীকার করেন অমিতাভের সামনে দাঁড়ানোই তার জন্য ছিল এক ভয়ংকর রকমের চাপের বিষয়।

    রেখা বলেন, “অমিতাভ বচ্চনের সামনে দাঁড়ানো মোটেই সহজ ছিল না। তখন ‘দিওয়ার’ সদ্য মুক্তি পেয়েছে- তিনি তখন দেশের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। তার উপস্থিতি আর ব্যক্তিত্বে আমি মুগ্ধ ছিলাম।

    তিনি স্মৃতিচারণা করে জানান, একদিন শুটিংয়ের সময় নার্ভাস হয়ে নিজের সংলাপ ভুলে যান তিনি। তখন অমিতাভ তার গম্ভীর কণ্ঠে বলেন, সুনিয়ে জারা ডায়লগ ইয়াদ কার লিজিয়ে গা। এই সংলাপ শুনেই তিনি লজ্জায় প্রায় কেঁপে ওঠেন।

    বিজ্ঞাপন

    রেখা জানান, ১৯৭৬ সালের ‘দো আনজানে’ সিনেমায় অমিতাভের সঙ্গে কাজ করেই তার অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে। অভিনেতার নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখে তিনি নিজের কাজের প্রতি নতুনভাবে মনোযোগী হন। প্রতিদিন সকাল ছয়টায় সেটে পৌঁছাতেন, চরিত্রের সূক্ষ্ম দিকগুলো নিয়ে কাজ করতেন, যা আগে তিনি করতেন না।

    রেখা বলেন, “অমিতাভ বচ্চনের মতো কাউকে আমি আগে দেখিনি। এত ভালো গুণ কীভাবে একজন মানুষের মধ্যে থাকতে পারে! আমি বোকা নই, বুঝতে পারি কী ভালো।

    ব্যক্তিগত জীবনে রেখা ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন, কিন্তু বছর না ঘুরতেই তিনি আত্মহত্যা করেন। অন্যদিকে, অমিতাভ ১৯৭৩ সালেই জয়া বচ্চনকে বিয়ে করেন।

    অমিতাভ ও রেখা একসঙ্গে কাজ করেছেন একাধিক বিখ্যাত ছবিতে-সেগুলোর মধ্যে- ‘দো আঞ্জানে’, ‘মি. নাটওয়ারলাল’, ‘সুহাগ’, ‘মুকাদ্দার কা সিকান্দর’ এবং ‘সিলসিলা’, যেখানে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের আজও মুগ্ধ করে।

    রেখার মতে, অমিতাভ বচ্চনের পেশাদারিত্ব ও শৃঙ্খলাই তাকে নতুনভাবে গড়ে তুলেছিল। আর সেই প্রভাব আজও তাঁর জীবনে অমলিন। সূত্র: এনডিটিভি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:18 PM নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট 1:49 PM ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেফতার 1:18 PM ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী 12:52 PM ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 12:33 PM দেশের রিজার্ভ আরও বাড়ল 12:11 PM সরকারের আমন্ত্রণে চীনে গেলেন বিএনপির প্রতিনিধি দল 12:00 PM ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 11:50 AM আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে 11:28 AM ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা 5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ