• আন্তর্জাতিক

    ৯ ভারতীয় প্রতিষ্ঠান ও দেশটির ৮ নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

      প্রতিনিধি 10 October 2025 , 8:09:17 প্রিন্ট সংস্করণ

    ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ফাইল ছবি
    ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের নয়টি কোম্পানি এবং আটজন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ইক্সপ্রেস।

    বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত।

    একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।

    বিজ্ঞাপন

    প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সংস্থা সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে, যা মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।

    পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিকরা হলেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত।

    এছাড়া ওএফএসির তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ