• রাজনীতি

    বাংলাদেশপন্থিরাই বাংলাদেশে রাজনীতি করবে: সাদিক কায়েম

      প্রতিনিধি 14 December 2025 , 12:49:16 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি বলেছেন, বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছেন বলে অভিযোগ করেন তিনি। রোববার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আমি ছাত্র শিবিরের দায়িত্বে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আমরা সবসময় আপসহীন। সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।’

    মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২৪-এর মাধ্যমে দিল্লীর আজাদী থেকে মুক্তি পেয়েছি।

    উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা