• আন্তর্জাতিক

    ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

      প্রতিনিধি 10 October 2025 , 9:34:28 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

    তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

    বিজ্ঞাপন

    আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

    এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার।

    ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ