• বাণিজ্য

    বিজনেস এক্সপো: বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সবুর খান

      প্রতিনিধি 4 October 2025 , 8:42:55 প্রিন্ট সংস্করণ

    এবিবিএফ-এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সবুর খান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো-২০২৫। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।

    এক্সপোতে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং উদ্ভাবনী অংশীদারত্ব জোরদার করার জন্য ৩ হাজারেরও বেশি পেশাদার শিল্প মালিক এবং শিক্ষাবিদ একত্রিত হন। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের নেতৃত্বে সেমিনার, সেক্টর প্রদর্শনী এবং টেক্সটাইল, আইটি, শিক্ষা, কৃষি, খাদ্য, চামড়া এবং ওষুধশিল্পের ওপর দৃষ্টি এবং নেটওয়ার্কিং সুযোগগুলো অন্তর্ভুক্ত ছিল।

    বিজ্ঞাপন

    সবুর খান এক্সপো শুরুর আগে সেখানে একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অধিবেশনে বক্তৃতা করেন। এ সময় সেখানে ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিয়োগ বিষয়ক পরিচালক তানভীর শহীদ, ইনভেস্টমেন্ট এনএসডব্লিউর সহযোগী পরিচালক (স্টাডি) ভিকি ক্লেয়ার এবং অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) প্রোগ্রাম ম্যানেজার-বাংলাদেশ মেঘা গুপ্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

    ড. খান তার বক্তব্যে উচ্চশিক্ষায় বাংলাদেশের রূপন্তরের ওপর জোর দেন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার জন্য ৪টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র তুলে ধরেন। তিনি যৌথ ডিগ্রি প্রোগ্রাম, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অনুষদ সদস্য বিনিময়ের মাধ্যমে শিক্ষা রপ্তানি সম্প্রসারণের কথা বলেন। এ ছাড়াও বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আইটি- আউটসোর্সিং এবং এডটেক সেক্টরকে কাজে লাগিয়ে প্রযুক্তি বাণিজ্য বৃদ্ধি; স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা টেকসইয়ের ওপর জোর দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের