• আন্তর্জাতিক

    ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ১৪

      প্রতিনিধি 4 October 2025 , 5:44:58 প্রিন্ট সংস্করণ

    পাকিস্তানের সামরিক বহর। ফাইল ছবি
    পাকিস্তানের সামরিক বহর। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের বেলুচিস্তান জেলার খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ‘ভারতের মদদপুষ্ট গোষ্ঠীর’ অন্তত ১৪ জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

    সূত্রগুলো জানায়, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৪ ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং আরও ২০ জন আহত হয়। বাকি ‘সন্ত্রাসীদের’ নির্মূলে নিরাপত্তা বাহিনী অটল অবস্থানে রয়েছে। খবর জিও নিউজের

    বিজ্ঞাপন

    কয়েক দিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) পরিচালিত আরেক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়। আইএসপিআর জানায়, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয় এবং তীব্র লড়াইয়ে সাত ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়।

    এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে সহিংসতার ঘটনা ৪৬ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে দেশজুড়ে ৩২৯টি সহিংস ঘটনায় অন্তত ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে।

    ৯০১ মৃত্যুর মধ্যে ৫১৬ জন বা ৫৭ শতাংশই ছিল ‘সন্ত্রাসী’। বাকি ৩৮৫ জনের মধ্যে ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তানে, যা দেশের মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা