• শিরোনাম

    চোখ রাঙাচ্ছে এডিস মশা, চলতি বছরে ১৯৮ জনের প্রাণহানী

      প্রতিনিধি 30 September 2025 , 5:54:35 প্রিন্ট সংস্করণ

    - একজন ডেঙ্গু রোগী ও এডির মশা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে ফের চোখ রাঙাচ্ছে এডিস মশা ও তাদের বাহিত রোগ ডেঙ্গু। বিগত বছরেও এর আক্রমন ছিলো চোখে পড়ার মতো। ঢাকা মহানগরীর সাথে সাথে সারাদেশেও এর বিস্তৃতি লাভ করেছে এ রোগ। এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৭ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, চলতি বছরের এ সময় পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১৯৮ জন।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৭ জন ভর্তি হয়েছেন।

    এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

    অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে-চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন রোগী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু