• রাজনীতি

    মির্জা ফখরুল দেশে ফিরেই জানাবেন তারেক রহমানের ফেরার তারিখ

      প্রতিনিধি 30 September 2025 , 9:26:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লন্ডন বৈঠকের পর থেকেই আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি।

    তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন- দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি।

    এম এ মালেক বলেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি যে সংবাদ সম্মেলন করবেন। তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, সেই তারিখ জানতে পারবেন।

    বিজ্ঞাপন

    নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এরইমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা।

    বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে নির্বাচন চায় দেশের মানুষ। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে চায়।’

    ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে ইঙ্গিত মিলছে, আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি।

    গেল সতের বছর ধরে দেশের বাইরে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা!