• অর্থনীতি

    বিদেশি ঋণ আসার সুবাদে, অর্থছাড়ের প্রতিশ্রুতি বেড়েছে

      প্রতিনিধি 29 September 2025 , 7:43:56 প্রিন্ট সংস্করণ

    - অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি’র লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে দেখা গেছে, উন্নয়ন সহযোগীরা চলতি অর্থবছরের প্রথম ২ মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশকে ৭৫ কোটি ডলার ঋণ-অনুদান দিয়েছে। এর বিপরীতে একই সময়ে সুদ ও আসল বাবদ প্রায় ৬৭ কোটি ডলার পরিশোধও করতে হয়েছে, পূর্ববর্তী ঋণ-অনুদান দেয়া বিভিন্ন দেশ এবং সংস্থাকে।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ইআরডির হিসাব অনুসারে ঋণ শোধ করা প্রবণতা বেড়েছে। পাশাপাশি অর্থছাড় এবং প্রতিশ্রুতিও বেড়েছে। এর মধ্যে গত বছরের একই সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ সরকারকে প্রায় ৫৯ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। জুলাই-আগস্ট মাসের হিসাবে স্থানীয় মুদ্রায় ঋণ পরিশোধ ১ হাজার কোটি টাকা বেড়েছে, মোট পরিশোধ করা হয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা। আগের বছরের জুলাইয়ে এর পরিমাণ ছিল ৬ হাজার ৯৬৫ কোটি টাকা। জুলাই-আগস্ট মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ২৪ কোটি ডলারের।

    ইআরডি জানায়, গত বছরের তুলনায় দেশে ঋণের প্রবাহ বাড়িয়েছে উন্নয়ন সহযোগীরা, চলতি বছরের ২ মাসে ৭৫ কোটি ৬ লাখ ডলার ঋণ এলেও গত বছরের একই সময়ে এসেছিল প্রায় ৪৬ কোটি ডলার। কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধ অনেকটাই বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ৬৬ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার আসল এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের