
প্রতিনিধি 4 July 2026 , 4:43:16 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে গতকাল শুক্রবার নিজেদের চূড়ান্ত অনুশীলন সম্পন্ন করেছে ব্রাজিল। যেখানে বড় চমক ছিল রাফিনিয়ার প্রত্যাবর্তন। নতুন লুকে বার্সেলোনার এই ফরোয়ার্ড দলে যোগ দেন এবং অনুশীলনের শুরুতে সতীর্থদের কাছ থেকে ‘টানেল অফ অনার’ পান। এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো।
রাফিনিয়ার ফেরার প্রক্রিয়াটির সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে প্রায় দুই সপ্তাহ আগে নেইমারকে যেভাবে মূল দলে ফিরিয়েছেন কোচ তার সঙ্গে। রাফিনিয়া দলের সঙ্গে যোগ দিলেও এদিন দলের সব ধরনের সেশনে অংশ নেননি।
শুক্রবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা প্রথম ১৫ মিনিটে বার্সেলোনার এই তারকাকে স্বাভাবিকভাবে ওয়ার্ম-আপ ও সতীর্থদের সঙ্গে ‘রন্ডো’ খেলতে দেখা যায়। তবে এরপর তিনি আলাদা হয়ে যান এবং একজন ফিটনেস ট্রেনারের অধীনে ব্যায়াম করেন।

নরওয়ের বিপক্ষে ম্যাচে রাফিনিয়া খেলতে পারছেন না। তবে দলের মেডিকেল বিভাগ আশা করছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উঠলে তাঁর আগেই তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলা যাবে সেলেসাওদের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।
এছাড়া কার্লো আনচেলত্তি এদিন রায়ানকেও অনুশীলনে পেয়েছেন। এর আগের দিন তথা বৃহস্পতিবারের সেশনে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।
ব্রাজিল দলের অনুশীলনে একমাত্র অনুপস্থিত খেলোয়াড় ছিলেন লুকাস পাকেতা। ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার জাপানের বিপক্ষে ম্যাচে বাম পায়ের উরুর পেছনের পেশিতে চোট পান এবং ২০২৬ বিশ্বকাপে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
নরওয়ে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাকেতার জায়গায় শুরুর একাদশে কে খেলবেন? ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারা এন্দ্রিক, গাব্রিয়েল মার্টিনেল্লি কিংবা দানিলোর মধ্যে যে কোনো একজন বিকল্প হতে পারেন।
নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ
গোলকিপার: আলিসন বেকার।
ডিফেন্ডার: দানিলো, মার্কিনিয়োস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস।
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস।
ফরোয়ার্ড: মাথেউস কুনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।