• খেলা

    বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

      প্রতিনিধি 21 June 2026 , 11:05:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। তাতে একশ রানের মাইলফলক ছোঁয়া নিয়েও শঙ্কা জেগেছিল। কিন্তু সাত নম্বরে নেমে ২২ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি দেন স্বর্ণা আক্তার। অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বেশ কিছু ডট বল করেছেন। তাতে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে আর এগোতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২৩ রানে জিতেছে জ্যোতির দল। আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।

    বিজ্ঞাপন

    সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্বর্ণা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান।

    বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।

    এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যান জ্যোতি। তাতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় পাকিস্তানের। রাবেয়া খান-সানজিদা আক্তার মেঘলারা বেশ মিতব্যয়ী ছিলেন। ফলে চাপে পড়ে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:05 AM বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ 6:35 PM বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 6:06 PM গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী 5:23 PM হাজার ম্যাচের ইতিহাসের সামনে ফিফা বিশ্বকাপ 5:04 PM আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি 4:43 PM সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ 3:40 PM ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই 3:00 PM আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’ 1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি