• জাতীয়

    চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি 16 May 2026 , 3:44:16 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার বেলা পৌনে ৩টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ওই খালে ফলক উন্মোচন করে কর্মসূচি উদ্বোধন করেন সরকারপ্রধান।

    ফলক উন্মোচনের পরে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম।

    বিজ্ঞাপন

    ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তারই ছেলে তারেক রহমান।

    খোর্দ্দ খাল খননের পরে পাশে তৈরি মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। খালের দুই পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

    খোর্দ্দ খাল পূনঃখনন শেষ করে বেলা দেড়টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ ‍পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:44 PM চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর 3:22 PM নিরাপত্তা শঙ্কায় চীনা উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা 2:35 PM বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:45 PM ১৭ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:10 PM বাংলাদেশের কাছে পাকিস্তান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ যুদ্ধবিমান হস্তান্তর 12:52 PM আজহারীর ‘ডিপফেইক’ ভিডিও বানিয়ে প্রতারণা, গ্রেপ্তারের পর ২ আসামি রিমান্ডে 12:28 PM ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত 11:57 AM কানাডার ফান্ডিং বন্ধ করে দিলো আইসিসি 11:46 AM টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান 11:35 AM কারিনা কায়সার মারা গেছেন