...
  • জাতীয়

    ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

      প্রতিনিধি 11 May 2026 , 12:17:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

    সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

    পদত্যাগের ঘোষণা দিয়ে শেহরিন আমিন মোনামী লিখেছেন, আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। ফেসবুক পোস্টে তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ যখন তাকে এ পদের জন্য প্রস্তাব দেন, তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা গ্রহণ করেছিলেন।

    বিজ্ঞাপন

    বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন, আমরাও তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি।

    জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে মোনামী আরও লেখেন, জুলাই ও জুলাই-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এ টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।

    শেহরীন মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:43 PM অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা 4:43 PM অনুশীলনে ব্রাজিল দলে ফিরলেন রাফিনিয়া, দেখে নিন সম্ভাব্য একাদশ 4:22 PM ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানো নিয়ে যে সিদ্ধান্ত নিল ফিফা 4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি 1:23 PM রুদ্ধশ্বাস জয়ের পর মেসির স্বীকারোক্তি 12:28 PM আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী 11:44 AM শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? 11:34 AM ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া 11:19 AM হারলেও হৃদয় জিতল কেপ ভার্দে, কাঁপল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.