• খেলা

    এশিয়ান বিচ গেমস কাবাডি: নেপালের কাছে হারলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

      প্রতিনিধি 26 April 2026 , 12:46:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের। তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। স্থানীয় সময় বিকেল চারটায় আর বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

    বিজ্ঞাপন

    শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।
    বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।

    গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। কাবাডিতে ভারত ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দল, তবে বিচ কাবাডিতে বালুর ওপর কৌশলী লড়াইয়ে বাংলাদেশও অন্যতম সেরা প্রতিযোগী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:46 PM এশিয়ান বিচ গেমস কাবাডি: নেপালের কাছে হারলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ 12:43 PM লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ! 12:38 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে 12:25 PM ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক 12:13 PM স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী 12:00 PM এশিয়ান বিচ গেমস ২০২৬: চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ 11:53 AM ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’ 11:24 AM আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল, কোন রুটে কত? 6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ