• সর্বশেষ সংবাদ স্ক্রল

    আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

      প্রতিনিধি 25 April 2026 , 4:44:46 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৫ ঘণ্টা চালু থাকার পর যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

    বয়লারের টিউব ফেটে যাওয়ায় আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    বিজ্ঞাপন

    বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করতে হয়েছে। বয়লারের বাষ্প ঠান্ডা হতে সময় লাগবে। সব মিলিয়ে মেরামতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে।

    এর আগে, আগে বুধবার রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের সবকটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা। তার দীর্ঘ ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টার দিকে ইউনিটটি আবার উৎপাদনে ফেরে। তবে অল্প সময়ের মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হয়ে গেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ 4:20 PM জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল 4:04 PM চোটে এমবাপে, এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় ‍রিয়াল 3:38 PM বাংলাদেশের ২ ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি 3:36 PM ভোটের আনন্দে মেতেছে গাজাবাসী 3:15 PM হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু 2:57 PM উদ্ভাবনী তরুণকে উৎসাহ: গো-কার্ট চালিয়ে দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর 1:44 PM ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে: ফখরুল ইসলাম 1:28 PM রাজধানীর যে ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক