...
  • অর্থনীতি

    এশিয়া-প্রশান্ত অঞ্চলে এডিবির রেকর্ড ২৯.৩ বিলিয়ন ডলারের সহায়তা

      প্রতিনিধি 23 April 2026 , 11:48:30 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন এবং সংকট মোকাবিলায় ২০২৫ সালে রেকর্ড ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত অ্যানুয়াল রিপোর্ট ২০২৫ থেকে এ তথ্য জানা গেছে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

    প্রতিবেদন অনুযায়ী, এডিবির নিজস্ব তহবিল থেকে দেওয়া ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। এ অর্থায়নের মাধ্যমে ৩৩ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ১৮ কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।

    এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, “২০২৫ সালে এডিবি নজিরবিহীন সহায়তা প্রদান করেছে। এটি এশিয়া-প্রশান্ত অঞ্চলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সংস্থাটির দ্রুত ও বৃহৎ পরিসরে কাজ করার সক্ষমতার প্রমাণ।”

    বেসরকারি খাত উন্নয়নে জোর
    ২০২৫ সালে এডিবির অন্যতম অগ্রাধিকার ছিল বেসরকারি খাতের উন্নয়ন। এ খাতে সংস্থাটি সরাসরি ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। পাশাপাশি সরকারি খাতে বিনিয়োগের প্রায় অর্ধেক ব্যয় করা হয়েছে এমন অবকাঠামো ও সংস্কার কার্যক্রমে, যা বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে।

    বিজ্ঞাপন

    আঞ্চলিক বরাদ্দের চিত্র
    এডিবির অর্থায়নের বড় অংশ বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়া পেয়েছে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার, দক্ষিণ-পূর্ব এশিয়া ৯ বিলিয়ন ডলার, মধ্য ও পশ্চিম এশিয়া ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার, পূর্ব এশিয়া ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৬৮০ মিলিয়ন ডলার এবং আঞ্চলিক প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩০২ মিলিয়ন ডলার।

    খাতভিত্তিক হিসাবে সর্বোচ্চ অর্থায়ন হয়েছে অর্থ, পরিবহন এবং পাবলিক সেক্টর ব্যবস্থাপনা খাতে।

    প্রাতিষ্ঠানিক সংস্কারে নতুন উদ্যোগ
    সহায়তার কার্যকারিতা বাড়াতে ২০২৫ সালে এডিবি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—

    চার্টার সংশোধন: ঋণের সীমাবদ্ধতা শিথিল করতে সনদ সংশোধন করা হয়েছে, ফলে নতুন মূলধন ছাড়াই ঋণ দেওয়ার সক্ষমতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে।
    জ্বালানি নীতি হালনাগাদ: সদস্য দেশগুলোর জ্বালানি নিরাপত্তা জোরদারে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।
    ক্রিটিক্যাল মিনারেলস ভ্যালু চেইন: নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদের টেকসই ব্যবহারে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে।
    ক্রয় প্রক্রিয়া সহজীকরণ: প্রকিউরমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হয়েছে, যাতে কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত হয়।

    ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি সদস্য দেশের মালিকানাধীন, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.