• খেলা

    নাহিদের উন্নতি ৩২ ধাপ, এগোলেন তামিম-রিশাদরাও

      প্রতিনিধি 22 April 2026 , 4:53:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গতিময় বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের কাঁপিয়ে আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাহিদ রানা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তরুণ পেসার। একইসঙ্গে উন্নতির খবর পেলেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরাও।

    যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

    মিরপুরে গত সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ। বর্তমানে ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন ২৩ বছর বয়সী পেসার।

    বিজ্ঞাপন

    এছাড়া ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রায় ১৬ মাস পর ওয়ানডে খেলে আবার র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার বর্তমান অবস্থান ৩৯তম।

    চোটের কারণে প্রথম দুই ম্যাচ না খেলায় ধাক্কা লেগেছে মোস্তাফিজুর রহমানের র‍্যাঙ্কিংয়ে। বাঁহাতি এই পেসার ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৫ নম্বরে। এছাড়া মেহেদী হাসান মিরাজ এখন ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ নম্বরে।

    নাহিদের ৫ উইকেটের ম্যাচে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তামিম। ক্যারিয়ার সেরা ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪০ নম্বরে আছেন বাঁহাতি এই ওপেনার।

    এছাড়া ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে। আর ১ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে নাজমুল হোসেন শান্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:53 PM নাহিদের উন্নতি ৩২ ধাপ, এগোলেন তামিম-রিশাদরাও 4:45 PM এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত 4:39 PM ২য় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা 4:25 PM ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার 4:15 PM ১৪ বোয়িং বিমান কিনছে সরকার, জুন থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট 4:06 PM মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ জনের নিয়োগ 3:47 PM আন্তর্জাতিক ফুটবলে নতুন এক ইতিহাস জর্ডান 2:44 PM নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে পেল বাংলাদেশ 1:43 PM সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ 1:33 PM ১৮তম নিবন্ধন : ই-প্রত্যয়নপত্র সংগ্রহের শেষ সুযোগ ২৫ এপ্রিল