• জাতীয়

    বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 20 April 2026 , 12:06:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেলেন তারেক রহমান।

    সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া শহরের সাতমাথায় পৌঁছেন তিনি।

    এদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।

    জানা গেছে, দিনব্যাপী সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

    বিজ্ঞাপন

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি। পরে বেলা পৌনে ১২টায় শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

    এরপর বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:06 PM বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 11:42 AM লিটনের শততম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 7:00 PM ৬ সংস্থা বিলুপ্ত, গঠিত হচ্ছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা 6:33 PM দেশে ১২ বছরের গ্যাস মজুত আছে: জ্বালানি মন্ত্রী 6:09 PM ‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ 5:34 PM যে কারণে আওয়ামী লীগের পুনর্বাসন চান রাশেদ খান 5:24 PM হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু 4:27 PM ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা 4:18 PM রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার 4:01 PM অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ক্রিকেটার চাহাল