• অপরাধ

    রজধানীর মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

      প্রতিনিধি 8 April 2026 , 2:16:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ডিএমপি’র মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লিয়ন মিয়া (২৪)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    বিজ্ঞাপন

    র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেফতারকৃত লিয়ন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর মুগদাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব জানায়, মাদক সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আওতায় র‍্যাব-১০ ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো 5:14 PM চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দেশের স্কোয়াড, দেখে নিন একনজরে 4:10 PM চলচ্চিত্রে সালমানের ‘হরিণ হত্যা’র ঘটনা, বাঁধল বিপত্তি 3:30 PM ভিসা নিয়মে বড় পরিবর্তন ভারতের, মানতে হবে নতুন নিয়ম 3:16 PM হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের 1:38 PM বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:10 PM আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি 12:44 PM তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া 12:34 PM মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ