• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সাগরে জেলেদের জালে ৫০টি লাক্ষা মাছ, ১০ লাখে বিক্রি

      প্রতিনিধি 6 April 2026 , 3:12:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের এক ট্রলারের জেলেদের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

    সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছ ১০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ৫০টি লাক্ষা মাছ পান। একেকটি লাক্ষা মাছ ১০ থেকে ২২ কেজি ওজনের।

    এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ১০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা