• সর্বশেষ সংবাদ স্ক্রল

    আরও ১ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ২৭

      প্রতিনিধি 26 March 2026 , 11:33:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

    এর আগে, বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের ভিতর মরদেহ ছাড়াও স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য ব্যাগ ভেসে উঠতে দেখা গেছে।

    বিজ্ঞাপন

    এদিকে রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।

    ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজখবর নিয়েছেন। তিনি দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। একইসঙ্গে তাকে অবগত করতে বলেছেন।

    এর আগে, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:35 PM জানা গেল মার্তিনেজের চোটের অবস্থা, বিশ্বকাপে কি খেলতে পারবেন 3:14 PM ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের খোঁচা 1:59 PM স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী 1:33 PM প্রথমবার একসঙ্গে নুসরাত ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির 1:24 PM রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী 1:09 PM “ছুটি ওয়ান রান ২০২৬” এর বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 12:56 PM আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের 12:40 PM ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরে রোনালদো 12:16 PM সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব 11:55 AM ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান