• জাতীয়

    টঙ্গীর কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু

      প্রতিনিধি 23 September 2025 , 4:25:49 প্রিন্ট সংস্করণ

    তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
    তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম শামীম আহমেদ (৪০)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ দগ্ধ হন। তাঁর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

    বিজ্ঞাপন

    আজ ২৩ সেপ্টেম্বর, বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ব্যক্তিগত তথ্য অনুযায়ী, শামীম আহমেদ নেত্রকোনা জেলার বাসিন্দা। জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৮৫। তিনি ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো শামীম আহমেদ দেশের প্রকৃত নায়ক। তাঁর আত্মত্যাগকে সম্মান জানানো হবে।

    আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদর দপ্তরে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় ফায়ার সার্ভিস পরিবারসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা