• বাণিজ্য

    আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম

      প্রতিনিধি 26 February 2026 , 6:24:50 প্রিন্ট সংস্করণ

    আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝুঁকতে উৎসাহিত করছে।
    বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ০৬টা ৩৯ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৯৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণ ৩ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০ দশমিক ২ শতাংশ কমে ৫ হাজার ২১৩ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

    ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওয়ং বলেন, নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উদ্বেগ এবং দুর্বল ডলারের কারণে বাজারে দামের পুনর্মূল্যায়ন চলছে। তিনি জানান, ভূরাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা, শুল্ক সংক্রান্ত চমক এবং ফেডের নীতিগত অনিশ্চয়তা এসব কারণে আপাতত দুইমুখী প্রবণতা থাকতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা