• রাজনীতি

    নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

      প্রতিনিধি 25 February 2026 , 4:36:49 প্রিন্ট সংস্করণ

    নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা, ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিলে আসা অনুদানের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই বিরল ও ইতিবাচক উদ্যোগের কথা জানান। তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনী তহবিলের অর্থ ফেরত নেয়ার আহ্বান জানিয়েছেন।

    অপরদিকে, তহবিল ব্যবস্থাপনায় তার এই সততা এবং দাতার অর্থ ফেরত দেয়ার উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

    বিজ্ঞাপন

    জারা জানান, রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা অনুদান দিয়েছিলেন এবং এখন তা ফেরত পেতে চান, তারা কোনো প্রকার দ্বিধা ছাড়াই আবেদন করতে পারবেন। এ জন্য তিনি আলাদা দুটি গুগল ফর্ম শেয়ার করেছেন, একটি ব্যাংক মারফত অনুদানকারীদের জন্য এবং অন্যটি বিকাশে অর্থ প্রদানকারীদের জন্য।

    তিনি উল্লেখ করেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন কিন্তু ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন, তারাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে অতিরিক্ত কিছু যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের অর্থ বুঝিয়ে দেয়া হবে। এই আবেদনের সময়সীমা আগামী ১০ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পোস্টে তাসনিম জারা ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।

    উল্লেখ্য: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। নির্বাচনের ফলাফলে তিনি ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ। এ ছাড়া শাপলা কলি প্রতীক নিয়ে ৫৩ হাজার ৪৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জাভেদ মিয়া রাসিন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা