• অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

      প্রতিনিধি 25 February 2026 , 2:14:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের আর্থিক খাতের অভিভাবক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাংকার মোস্তাকুর রহমানকে। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘ ২৫ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি এবার প্রতিষ্ঠানটির শীর্ষ পদে আসীন হলেন।

    মোস্তাকুর রহমানের পেশাগত ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে। দীর্ঘ এই পথচলায় তিনি ফরেক্স রিজার্ভ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট (এফআরটিএমডি), ফিনান্সিয়াল ইন্টেগরিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) মতো স্পর্শকাতর বিভাগগুলোতে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

    এর আগে গত ২৬ মে কেন্দ্রীয় ব্যাংকের এক দাপ্তরিক আদেশে তাঁকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে’ বদলি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদোন্নতি নীতিমালা-২০২২ এর সকল শর্ত পূরণ করায় তাঁকে এই নতুন দায়িত্ব প্রদান করা হলো। তাঁর এই নিয়োগের মাধ্যমে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তী সময়ে ফেলো সদস্য হন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক এই কর্মকর্তার পৈত্রিক নিবাস খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে।

    তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন্স অব বাংলাদেশ (রিহ্যাব), এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের (ডিসিসিআই) সদস্য এবং সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক, চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও আরো কিছু প্রতিষ্ঠানের রেগুলেটর কমিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

    বিজ্ঞাপন

    মো. মোস্তাকুর রহমান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ আর্থিক প্রশাসন বিশেষজ্ঞ। করপোরেট ফিন্যান্স, এক্সপোর্ট ইকনমিক্স, ইনস্টিটিউশনাল গভার্নেন্স, ফিন্যান্সিয়াল সিস্টেমস ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞ। এসব ক্ষেত্রে ৩০ বছরের বেশি সময় কাজ করার ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে।

    ম্যানুফেকচারিং, রিয়েল এস্টেট, এগ্রো-বেজড এন্টারপ্রাইজেস, ইন্ডাস্ট্রিয়াল ভেনচার্স ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ফিন্যান্সিয়াল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট ওভারসাইট, গভার্নেন্স ফ্রেমওয়ার্কস ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্প বিনিয়োগ, আর্থিক স্বয়ংসম্পূর্ণতা বিষয়ক গঠনমূলক সংলাপে তিনি সুনির্দিষ্ট অবদান রেখেছেন।

    ফিন্যান্সিয়াল সিস্টেমস গভার্নেন্স, ব্যাংকিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, এক্সপোর্ট ফিন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ইনস্টিটিউশনাল রিস্ক ওভারসাইট, কর্পোরেট এন্ড রেগুলেটরি কমপ্ল্যায়েন্স, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট, বোর্ড গভার্নেন্স এন্ড ফিডুসিয়ারি রেসপন্সিবিলিটি, স্ট্র্যাটেজিক ইকনমিক প্ল্যানিং, ফিন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড একাউন্ট্যাবিলিটি, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এন্ড পলিসি ডায়লগ, সাসটেইন্যাবিলিটি এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন বিষয়ে তার ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।

    তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

    নতুন গভর্নর আর্থিক ব্যবস্থার শাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, রপ্তানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কর্পোরেট ও নিয়ন্ত্রক সম্মতি এবং ঝুঁকি তদারকিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি তার অঙ্গীকার ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রমে গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

    মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও যুক্ত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের উপশমকারী চিকিৎসা সহায়তা এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় তিনি অবদান রেখে আসছেন।

    অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মোকাবিলায় তার শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক