• আইন-আদালত

    আইনমন্ত্রীর একান্ত সচিব পদে ঢাকার সিজিএম

      প্রতিনিধি 19 February 2026 , 10:25:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বুধবার জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

    বিজ্ঞাপন

    মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট–এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহ্নের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার যথাযথভাবে অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাজ্জাদুর রহমান বিচারিক প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এ নতুন নিয়োগকে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প