• জাতীয়

    টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান

      প্রতিনিধি 17 February 2026 , 4:06:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। জানা গেছে, তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন।

    বিজ্ঞাপন

    ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান। সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন তিনি।

    ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

    ১৯৮৩-৮৫ সময়কালে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস