• সর্বশেষ সংবাদ স্ক্রল

    শেরপু‌রে সহকারী‌ প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২

      প্রতিনিধি 11 February 2026 , 3:52:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেরপুরে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সহকারী প্রিসাইডিং কমকর্তা ও এক নারী নিহত হয়েছেন।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে শেরপুর সদর উপ‌জেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এছাড়া অ‌টো‌রিকশায় ও পিকআপে থাকা আরও ৬ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

    নিহত রোকনুজ্জামান জামালপুরের স‌রিষাবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা। তি‌নি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। এছাড়া ত্রয়োদশ জা‌তিয় সংসদ নির্বাচ‌নে তি‌নি শেরপুর সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দা‌য়ি‌ত্বে ছি‌লেন। নিহত মাহফুজা বেগম জামালপু‌রের মেলান্দহ উপ‌জেলার মা‌টিয়াপাড়া গ্রা‌মের মো. নিরব মিয়া স্ত্রী।

    বিজ্ঞাপন

    পু‌লিশ ও হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, জামালপুর থে‌কে এক‌টি সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশায় ‌রোকনুজ্জামান ও মাফুজাসহ ৫ যাত্রী শেরপুর আস‌ছি‌লেন। সকাল সা‌ড়ে ১১টার দি‌কে অটোরিকশাটি শেরপুর সদর উপ‌জেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী মুসলিহে উম্মাহ্ মহিলা মাদ্রসার সামনে এলে বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

    এসময় গুরুতর আহত অবস্থায় এলাকাবা‌সী তা‌দের উদ্ধার ক‌রে শেরপুর জেলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে কর্মরত চি‌কিৎসক রোকনুজ্জামান ও মাফুজা বেগম‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন। এছাড়া আহত ৬ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

    এ ব‌্যাপা‌রে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সো‌হেল রানা ব‌লেন, সড়ক দুর্ঘটনায় নির্বাচ‌নে দা‌য়ি‌ত্বে থাকা এক কর্মকর্তাসহ দুই জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া আরেও ৬ জনকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এ ব‌্যাপা‌রে আইনগত বিষয়‌টি প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:47 PM প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল 6:31 PM ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা 6:02 PM জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’ 5:30 PM প্রায় চার দশক ধরে ঈদের আনন্দে “ইত্যাদি” 5:19 PM ভিসা মানেই প্রবেশাধিকার নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস 4:55 PM ‘প্রিন্স’ দেখতে ঢাকায় এসে যা খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী 4:35 PM রাজধানীতে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার ৫ 4:25 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক 4:17 PM এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি 4:02 PM সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ