• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি

      প্রতিনিধি 3 February 2026 , 3:53:31 প্রিন্ট সংস্করণ

    নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের (এনসিপি) প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায়, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের ঠিক আগমুহূর্তে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্যের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    জানা যায়, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

    এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা বক্তৃতা করছিলেন। তখন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে, নিচে অবস্থানরত কয়জন সদস্য হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে ওঠেন এবং বক্তৃতা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:53 PM নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি 3:24 PM ক্যান্টনমেন্টে ঢুকতে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ পরিচয় দিলেন জামায়েতের প্রার্থী 1:49 PM র‌্যাবের নাম পরিবর্তন 1:42 PM ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরির রহস্য উন্মোচন 1:26 PM ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান 1:16 PM বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট খারিজ 12:37 PM দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 12:21 PM ২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা 12:07 PM পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান 11:54 AM সকালে দুধ চা পানের অভ্যাস? এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো জানেন তো