• চাকরি

    পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি

      প্রতিনিধি 2 February 2026 , 4:56:49 প্রিন্ট সংস্করণ

    পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে, ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়।

    বিজ্ঞাপন

    সংগঠনটি জানায়, দাবি পূরণে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তারা অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন।

    এ ছাড়াও সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    সংশ্লিষ্টরা জানান, ‘গত ৭ বছর ধরে দাবি জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়। পরে তারা আশা করেছিলেন, সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে। কিন্তু প্রায় দেড় মাস পার হলেও কোনো সুরাহা হয়নি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু