• খেলা

    বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল

      প্রতিনিধি 25 January 2026 , 12:17:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম। জাগো নিউজকে তিনি নিজেই এটি নিশ্চিত করেছেন।

    গতকাল (শনিবার) লম্বা সভা করেছে বিসিবি। যেখানে বিপিএল, বিশ্বকাপ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন বলে নিশ্চিত করেন নাজমুল। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আলাপ চলছিল। এরপর গতকাল ফরম্যালি আমাকে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

    বিজ্ঞাপন

    এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথম দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন নাজমুল। এরপর ক্রিকেটারদের পিছনে টাকা খরচ করা, তাদের কাছ থেকে ফেরত চাচ্ছি নাসহ একাধিক বিতর্কিত মন্তব্য করে আবারও তোপের মুখে পড়েন তিনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি।

    এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাবে বিসিবি সন্তষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধহয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:43 PM ৩ দল নিয়েই শুরু হচ্ছে নারী বিপিএল: বিসিবি 12:36 PM যুক্তরাষ্ট্র ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে 12:28 PM মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ 12:22 PM দেশবাসীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান; জেনারেল ওয়াকার উজ জামানের 12:13 PM আজ বাংলাদেশের মানুষের মুক্তির দিন: প্রধান উপদেষ্টা 12:06 PM খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ও হাতাহাতি, বিএনপি নেতার মৃত্যু 11:58 AM নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 11:47 AM জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান রাখতে হবে-আমি সেই চেষ্টা করছি: সিইসি 11:47 AM ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আমিনুল 9:49 AM ভোট দিলেন তারেক রহমান