• জাতীয়

    শহীদ আসাদ দিবস আজ

      প্রতিনিধি 20 January 2026 , 10:37:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শহীদ আসাদ দিবস আজ ২০ জানুয়ারি। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১১ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। সেই গুলিতে সেদিন নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আসাদ, আহত হন আরও অনেকে।

    বিজ্ঞাপন

    শহীদ আসাদের এ আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুমের ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে।

    পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

    দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ আসাদ দিবস খুবই তাৎপর্যপূর্ণ।

    পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বৈষম্যমূলক আচরণ ও দমন-পীড়নে যখন বাংলার মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন এ নির্যাতনের বিরুদ্ধে জনতার আন্দোলন এক নতুন রূপ নেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি 2:16 PM রজধানীর মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ 1:49 PM আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস 12:47 PM প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 12:33 PM চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল 12:17 PM সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা