• জাতীয়

    ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বৈষম্যমুক্ত হবে : প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 19 January 2026 , 6:58:44 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সেই গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ জয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ’কে জয়যুক্ত করলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হবে।

    সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

    ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন; যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে।’

    বিজ্ঞাপন

    তিনি জানান, এই অর্জনকে স্থায়ী করার জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ। সনদ কার্যকর করার জন্য জনগণের সম্মতি অপরিহার্য, তাই আয়োজন করা হয়েছে গণভোট।

    প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট অর্থ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়া। এতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধীদলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আসবে।’

    ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান পরিবর্তনের জন্য জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না। এজন্য তিনি সবাইকে নিজে ‘হ্যাঁ’ ভোট দিতে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করতে আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:28 PM বাগেরহাটে বাস-মাইক্রোর সংঘর্ষে ১৩ জন নিহত 6:05 PM ত্যাগের ধারাবাহিক প্রতিফলন এই জাতীয় সংসদ: চিফ হুইপ 5:43 PM মেট্রোরেলে চাকরির সুযোগ, পদ ৮ 5:38 PM বিএনপি থেকে পদত্যাগ করলেন-সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার 5:24 PM সংসদে স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার 5:10 PM আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি 4:48 PM বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল 4:47 PM ভোট কারচুপির অভিযোগে, বিএনপি-জামায়াত প্রার্থীর আরো ৭ মামলা 4:35 PM ত্রয়োদশ জাতীয় সংসদ: প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ 4:24 PM রমজানের শেষ দশকে যেসব আমলে গুরুত্ব দিতেন রাসুলুল্লাহ (স.)