• লাইফস্টাইল

    নারকেল কোরানোর ৩ সহজ কৌশল

      প্রতিনিধি 18 January 2026 , 3:23:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এই শীতে পিঠা বানানোর কথা ভাবছেন? তাহলে মাথায় রাখুন নারকেল ছাড়া পিঠাপুলির পূর্ণ স্বাদ পাওয়া যায় না। কিন্তু নারকেল কোরাতে অনেকের বেশ কাঠখড় পোড়াতে হয়। আবার কারো কারো বাসায় কোরানোর দা বা মেশিনও থাকে না। তাহলে কী করবেন? বলছি। সহজ কিছু কৌশল জানলে অল্প সময়ে নারকেল কোরানো যাবে।


    সেদ্ধ করে নিন
    নারকেল ফুটন্ত পানিতে মিনিট দশেক ভিজিয়ে রাখুন। গরম পানিতে মিনিটে পাঁচেকের জন্য সেদ্ধও করতে পারেন। এতে নারকেলের খোলা নরম হয়ে আসবে। ভারী কিছু দিয়ে অল্প টোকা মারলেই ভেঙে যাবে। পাশাপাশি নারকেলের শাঁসও নরম হয়ে যাবে। চামচ দিয়ে টানলেই শাঁস উঠে আসবে। এর পর ওই শাঁস ব্লেন্ড করে নিতে পারেন।

    বিজ্ঞাপন


    ফ্রিজে রেখে দিন
    নারকেল দুই টুকরো করে ফ্রিজে দুই দিন রেখে দিন। দুই দিন পর দেখবেন নারকেলের মালা থেকে শাঁস বেরিয়ে আসছে। নারকেলের শাঁস ছুরির সাহায্যে বের করে নিন। কিংবা ভারী কিছু দিয়ে টোকা মারুন। খোলা ভেঙে শাঁস বেরিয়ে আসবে। তারপরে ফুড প্রসেসরে দিয়ে নারকেল প্রস্তুত করে নিন। পরিশ্রম ছাড়াই নারকেল কোরাতে পারবেন।


    মাইক্রোওভেনের সাহায্য নিন
    নারকেলের মালাগুলো ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। যদি দেখেন খোসা থেকে শাঁস বেরিয়ে আসছে, তাহলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। যদি তা না হয়, তাহলে আরও ২-৩ বার ৩০ সেকেন্ড করে মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। তবে, বেশি গরম করবেন না। শাঁস খোলা থেকে বেরিয়ে আসতে শুরু করলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। ছুরি বা চামচের সাহায্যে শাঁস বের করে ব্লেন্ডারের সাহায্যে পিঠার জন্য নারকেল প্রস্তুত করে নিন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:37 PM যিশুর মূর্তি ভাঙার বিচার করলেও মসজিদ-গির্জা ধ্বংসের ঘটনায় নিশ্চুপ ইসরায়েল 12:28 PM ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অফিস ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পদক্ষেপ 12:06 PM সংরক্ষিত আসনে বিএনপি জোটের সব ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি 11:48 AM এশিয়া-প্রশান্ত অঞ্চলে এডিবির রেকর্ড ২৯.৩ বিলিয়ন ডলারের সহায়তা 11:30 AM দেশের স্বার্থে যেকোনো আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী 11:12 AM ২ পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 6:51 PM তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে 6:16 PM ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী 5:10 PM গরমে হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় 4:53 PM নাহিদের উন্নতি ৩২ ধাপ, এগোলেন তামিম-রিশাদরাও