• খেলা

    ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা

      প্রতিনিধি 12 January 2026 , 5:21:27 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসির সিকিউরিটি টিমের বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার কোনো রকম পরিস্থিতি নেই। আইসিসি যদি আশা করে আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করবো, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবো না, আর আমরা ক্রিকেট খেলার জন্য আমাদের নির্বাচন পিছিয়ে দেবো; এর চেয়ে উদ্ভট, অযৌক্তিক অবাস্তব কোনো প্রত্যাশা হতে পারে না। 

    সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

    বিজ্ঞাপন

    আসিফ নজরুল বলেন, আমরা মনে করি, ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে, গত ১৬ মাসে দেশটিতে বাংলাদেশবিরোধী যে ক্যাম্পেইন চলছে, এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজের পর্ব এবং এর পর যে চিঠির কথা বললাম—এর মাধ্যমে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

    ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা মনে করি ক্রিকেট খেলার ওপর কারও কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থার ভিত্তিতে একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যিই গ্লোবল অরগানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কাথায় উঠে আর না বসে; তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কায় দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করবো না। 

    তিনি বলেন, যেখানে আমাদের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই, সেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে খেলাবো না। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু