• রাজনীতি

    মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

      প্রতিনিধি 10 January 2026 , 1:55:03 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও সেটি যেন মতবিবেধের পর্যায়ে না যায়। মত পার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধানের আহবানও জানিয়েছেন তিনি। 

    শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে; কিন্তু আমরা ৫ আগস্টের আগে আর ফিরে যেতে চাই না। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে।

    এদিকে, রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত রয়েছেন।

    অনুষ্ঠানস্থলে পৌঁছেই তারেক রহমান গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন