• রাজনীতি

    ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ

      প্রতিনিধি 9 January 2026 , 6:15:17 প্রিন্ট সংস্করণ

    ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শহীদ ওসমান হাদির খুনিদের বিচার ও আধিপত্যবাদ প্রতিরোধের দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বক্তারা শহীদ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার এক মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    বিজ্ঞাপন

    এ সময় সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়-হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না, রক্ত বন্যায়-ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, জেগেছে জেগেছে-ছাত্র আন্দোলন জেগেছে, দিল্লি না ঢাকা; ঢাকা-ঢাকা, গোলামি না আজাদি; আজাদি-আজাদি, তুমি কে-আমি কে? হাদি-হাদি এবং আমরা সবাই হাদি হবো-যুগে যুগে লড়ে যাবো ইত্যাদি।

    বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন-সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান হোসেন ইমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, ঢাকা পূর্ব শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা পশ্চিম শাখার সহ-সভাপতি এইচ এম হাবিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

    উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) শহীদ ওসমান হাদির ওপর হামলার এক মাস পূর্ণ হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু